বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

আলোচিত নিক্সন চৌধুরী দাওয়াত দিলেন মাওলানা মামুনুল হককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘হেফাজতের নেতা মাওলানা মামুনুল হককে দাওয়াত করলাম, আপনি যত মাওলানাদের সঙ্গে নিয়ে আসতে পারেন; আসেন। আমি খাওয়াতে প্রস্তুত আছি।’

এর আগে ফরিদপুরের এক মাহফিলে মাওলানা মামুনুল হক বলেছিলেন, ‘আমি নিক্সন চৌধুরীর বাড়িতে দাওয়াত খাব, আমার সঙ্গে তার (নিক্সন চৌধুরী) কোনো বিরোধ নাই।’ মাওলানা মামুনুল হকের কথার জবাব দিতে গিয়েই মজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি এ আহবান জানান।

আজ সোমবার (৮ মার্চ) বিকালে ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সংবর্ধনা ও জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ঘারুয়া ইউনিয়নের উন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ঘারুয়া ইউনিয়নে চেয়ারম্যান জনাব শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, জেলা পরিষদের সদস্য শেখ শাহিন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, যুবলীগ নেতা লাভলু মুন্সী, নিরু খলিফা, মতিয়ার রহমান মতি ও বিভিন্ন এলাকার চেয়ারম্যানরা।

ভিডিও লিঙ্ক:

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ