শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে মহেশখালী থানা পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি>

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে, মহেশখালী থানা পুলিশের আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মার্চ) মহেশখালী থানা প্রাঙ্গনে বেলা তিনটায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও আলোচনা সভা মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আব্দুল হাই এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আশিক ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলার ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রকিবুর রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, জাতীয় শ্রমিক লীগ মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার আলম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন- হাফেজ মোহাম্মদ ইব্রাহীম।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে জাতিসংঘ আন্তর্জাতিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রকিবুর রেজা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুধু আমাদের নেতা নন তিনি আন্তর্জাতিক একজন মহান নেতা। ৭ মার্চের ভাষণে জাতির জনক বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতা ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ