শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রামে প্রবাসী হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে প্রবাসীকে গলাকেটে হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত প্রবাসী নেসার আহমেদ হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার (৮ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিচারক ফারজানা আকতার এ রায় ঘোষণা করেন। মৃতুদণ্ডপ্রাপ্ত ৮ আসামিদের মধ্যে শাহীন নামে একজন কারাগারে রয়েছেন। আর বাকি সাত আসামি পলাতক।

পলাতক আসামিরা তারা হলেন- বাবুল, নুরুল ইসলাম, জোবায়ের, দিদার, আবু বক্কর, জংশু ও ইসমাইল। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

২০০৩ সালের জানুয়ারি মাসে ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে ৫ হাজার টাকার জন্য প্রবাসী নেছার আহমেদ তোতাকে গলাকেটে হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে হত্যার ১৮ বছর পর অবশেষে আজ রায় ঘোষণা করলো আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ