সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মার্চ) বিকেলে বালাগঞ্জ থানা প্রাঙ্গণে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও সমাজকর্মী নয়ন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সুগ্ম সাধারণ সম্পাদক মো: জুনেদ মিয়া, মুক্তিযুদ্ধা আজিজুল কামাল, বালাগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, পূর্বগৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর পুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ