মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থান অবনতি হয়েছে। গতকাল সোমবার তার ফুসফুসে পানি জমে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে হঠাৎ করেই তার অবস্থা খারাপের দিকে যায়।

গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হন মওদুদ আহমেদ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, তিনি ডা. প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি হন। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। পরে কিছুটা সুস্থ হন তিনি। সেখানে দুবার কভিড-১৯ পরিক্ষা করা হয়েছিল এবং প্রতিবারই করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।

গত ৬ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হাসপাতালে দেখতে যান। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জানুয়ারি সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে। পরে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেয়া হয় মওদুদকে। এরপর আবারও ২১ জানুয়ারি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে গত ১ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। অ্যাপোলো হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মওদুদের সঙ্গে সিঙ্গাপুর যান তার সহধর্মিনী হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ। দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ