মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

রাজধানীতে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে আগামীকাল ১০ মার্চ ঢাকা উত্তর সিটি ও ১৬ মার্চ দক্ষিণ সিটিতে সমাবেশ করতে চায় বিএনপি। ঢাকা উত্তরে কারওয়ানবাজার মোড়, মোহাম্মদপুর শহীদ পার্ক এবং খিলগাঁও তালতলা মাঠ এবং দক্ষিণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যে কোনো স্থানে সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছে দলটি।

সমাবেশের বিষয়ে জানাতে ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, ঢাকাতে তারা দুটি জনসভা আয়োজনের বিষয়ে ডিএমপি যুগ্ম কমিশনার মনির হোসেনকে অবহিত করেছেন। দুটি সমাবেশ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ