বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্সের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের প্রথম কমপ্যাক্ট ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্স মৃত্যু বরণ করেছেন। গত ৬ মার্চ তিনি মারা যান বলে খবর দিয়েছে ডাচ গণমাধ্যম এনআরসি হ্যান্ডলসব্লট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ল্যু ওটেন্স কাজ করতেন ডাচ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে। সেখানে কর্মরত অবস্থায় ১৯৬০ এর দশকের শুরুতে ক্যাসেট টেপ তৈরির কাজ শুরু করেন তিনি। আর ১৯৬৩ সালে প্রথম কমপ্যাক্ট ক্যাসেটের প্রচলন করে ফিলিপস। বাকিটা ইতিহাস।

অবশ্য কমপ্যাক্ট ক্যাসেটের আবিষ্কারই ওটেন্সের ক্যারিয়ারের শেষ নয়। কমপ্যাক্ট ডিস্ক (সিডি) তৈরিতেও ফিলিপস ও জাপানি প্রতিষ্ঠান সনিকে সাহায্য করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ