সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশে আসছেন ৫ রাষ্ট্রপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে বাংলাদেশে আসছেন ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে ই-কমার্সে নারীদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সরাসরি এই ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।

মন্ত্রী আরও বলেন, মূলত পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে চীনের সঙ্গে এ মুহূর্তে নতুন কোন‌ও চুক্তি হ‌ওয়ার সম্ভাবনা নেই।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে জনসমাগম পরিহার করে এসব অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। অনুষ্ঠানগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইনে প্রচার করা হবে। অনুষ্ঠানমালায় থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও–ভিজুয়াল কনটেন্টসহ অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানটির প্রতিপাদ্য হবে ‘চিরন্তন বঙ্গবন্ধু’।

গত সোমবার (৮ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ