বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

৫০ বছরেও আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি: ছাত্র জমিয়ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর হলেও আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা এখনো পাইনি। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষ স্বাধীন নয়। পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ছাত্র জমিয়ত বাংলাদেশের আলোচনা সভায় ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানী ঢাকার পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ছাত্র জমিয়ত বাংলাদেশ (একাংশ) সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) মহাসচিব ও ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদীস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, সাবেক সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাবেক সভাপতি মুফতি জাকির হোসাইন খান, হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, মোশাররফ হোসাইন, আরাফাত হোসাইন, শাকিল আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, একজন আলেম মাওলানা শাহ আবদুল আজিজ মুহাদ্দিসে দেহলবি রহ. এর ফতোয়ায় ভারত উপমহাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিলো। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী, শাইখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানীসহ উলামায়ে দেওবন্দের ত্যাগের বিনিময়‌ই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করেছেন। জমিয়তের অনেক নেতা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ