শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

একদিনে করোনায় প্রায় সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১৮ জনের। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯১ লাখ ৯ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৪১ হাজার ৬৮৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৪৩৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৯০২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭২১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৫ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৩২৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১২ লাখ ৪৮ হাজার ২৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ১২৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ