সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

খালেদার জিয়ার চিকিৎসা বাংলাদেশে কঠিন হয়ে পড়ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদার জিয়ার চিকিৎসা বাংলাদেশে কঠিন হয়ে পড়ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি, একটা সংকট মুহূর্ত পার হচ্ছি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি অসুস্থ।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা তাকে (খালেদা জিয়া) গৃহবন্দি করে রেখেছেন। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন, সেটাও আপনারা দেন নাই। আপনারা তাকে বাংলাদেশে রেখেই চিকিৎসা করতে বলছেন। যেখানে তার চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে।

মির্জা ফখরুল বলেন, আমরা অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা এর নিচে কিছু চাই না। মুক্তি দিতে হবে, নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমাদের যেসব নেতা-কর্মী বন্দী আছেন তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা আছে তা প্রত্যাহার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার এখন পর্যন্ত কৃষকদের জন্য এমন কিছু করেনি যা দিয়ে তারা বলতে পারবে—আমরা কৃষকদের জন্য এই এই কাজগুলো করেছি। কোভিড-১৯ এর প্রণোদনা দিয়েছে বিভিন্ন সেক্টরে, কৃষি ক্ষেত্রেও দিয়েছে কিন্তু কৃষি ক্ষেত্রের টাকাগুলো তাদের নেতারা (আওয়ামী লীগ) পকেটে ভরে নিয়েছেন। আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ছিল, সেটাও তারা পকেটে ভরে নিয়েছেন। এই সরকার লুটেরা সরকারে পরিণত হয়েছে।

সরকার উন্নয়নের নামে মেগা লুট করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আজকের পত্রিকায় দেখলাম দ্রুতগামী ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার জন্য দুটি চীনা কোম্পানি তারা সাপ্লাইয়ার্স ক্রেডিটে করে দিতে চায়। পয়সা দেবে কে? পয়সা ওরা (চীন) দেবে এবং সরকার আমাদের পকেট থেকে কেটে নেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ