বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

জেল হলো রাজনীতিবিদদের জন্য সোনার হরিণ: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্প্রতিক সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বসুরহাট পৌর নির্বাচনের আগে থেকেই সেখানকার পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। এ পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন নির্বাচনে জয়ী মেয়র আবদুল কাদের মির্জা। নিজের রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। এমন পরিস্থিতিতে কোম্পানীগঞ্জে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সবশেষ ৯ মার্চ রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক সিএনজিচালক নিহত হন। ওই ঘটনায় বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে একটি হত্যা মামলা করতে চেয়েছিলেন নিহতের ভাই এমদাদ হোসেন। এতে ১৬৪ জনের নাম উল্লেখ করেছিলেন তিনি।

কিন্তু মামলাটি গ্রহণ না করে পর্যালোচনায় রেখেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে পুলিশ মামলা নিলে কাদের মির্জার গ্রেফতার হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। তবে গ্রেফতার নিয়ে মোটেও শঙ্কিত নন তিনি। গ্রেফতারের গুঞ্জন নিয়ে জানতে চাইলে কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, ‘গ্রেফতার হলে অসুবিধা কী? ১৯৮২ সালে এরশাদবিরোধী আন্দোলন করে গ্রেফতার হয়ে একমাস ডিটেনশনে ছিলাম। এর পরবর্তী পর্যায়ে আমি শত শত দিন জেলখানায় ছিলাম। আমি জেলে যাব মুক্তি পাওয়ার জন্য। সেল হলো রাজনীতিবিদদের জন্য সোনার হরিণ।’

‘সেখানে যেতে হবে। আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। যারা চুরি করে নির্বাচিত হয় তাদের সঙ্গে কি আমাদের শপথ নিতে হয় না? ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে যদি আমাকে জেলখানায় খারাপ লোকজনের সঙ্গে রাখা হয়, তাহলে কী আর করার আছে? আর এই দেশে তো সেই বিচার নাই। অতীতেও ছিল না। কোনোকালেই কোনো সরকারের আমলেই ছিল না। অন্যায়ভাবে মানুষকে জেলে নিক্ষেপ করা হয়েছে। আমাকে অন্যায়ভাবে জেলে নিক্ষেপ করা হলে আমি মাথা পেতে নেব।’

জেলে গেলে সমর্থকদের উদ্দেশে কী বার্তা থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সমর্থকদের উদ্দেশে আমি বলব, তোমরা শান্ত থাকবে, তোমরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিছু প্রোগ্রাম আমি আয়োজন করেছি, সেগুলো তারা করবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হয় সে লক্ষ্যে তারা কাজ করবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ