বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

বইমেলা অনুষ্ঠিত হবে স্বাস্থ্যবিধি মেনেই: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। করোনা ভাইরাস মোকাবিলা করতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবার বিশাল পরিসরে মেলা অনুষ্ঠিত হবে। প্রায় ১৫ লাখ বর্গফুট এলাকাজুড়ে এবারের মেলা আয়োজিত হবে। গতবারের থেকে প্রায় এক-তৃতীয়াংশ বেশি এলাকায় এবারের মেলা অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী বলেন, এবারের মেলায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা। মাস্ক পরিধান ছাড়া কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আমাদের ভ্রাম্যমাণ টিম থাকবে বিষয়টি নজরদারির জন্য।

এছাড়াও আমরা মেলার প্রতিটি প্রবেশ পথে স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি। এর পাশাপাশি ঝড়বৃষ্টি থেকে বাঁচতে চারটি আশ্রয়কেন্দ্রও থাকছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, এবার আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট থেকে একটি নতুন প্রবেশ পথ তৈরি করেছি। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকা সংলগ্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি।

আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। করোনা মহামারির কারণে এবারই প্রথমবারের মতো ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ