শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আল্লামা মুফতি শিব্বীর আহমদ মাহবুর রহ.’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাকিমুন নফস শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুফতি শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে জীবনী গ্রন্থ ‘স্মৃতির মিনার’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- হবিগঞ্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আবদুল্লাহ আকিলপুরী। পরিচালনা করেন- মুফতি মুশতাক আহমদ ফুরকানী, মুফতি শাহ জুলকারনাইন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা আবদুল বাছিত আজাদ (বড় হুজুর), শাইখুল হাদীস মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, শাইখুল হাদীস লুৎফুর রহমান সাদী, শায়খ আবদুল মন্নান দত্তগ্রামী, বৃন্দাবন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মাসউদুল হাসান, জামিয়া দারুল কোরআনের শিক্ষাসচিব মাওলানা গোলাম কাদির, দারুল আরকাম বি-বাড়ীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন, এড. সারওয়ার আলম, বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আয়ূব বিন সিদ্দিক, মাওলানা শাহ খলিল আহমদ, হবিগঞ্জ ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান. মশিউর রহমান শামীম, জেলা যুব উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জাবের আল হুদা, মুফতি ফয়সল আহমদ তালুকদার, মাওলানা আবদুল মতিন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আবু সালেহ, মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা শাহ জুন্নুরাইন, হাফেজ মুজাম্মিল আহমদ, মুহা. আব্দুল ওয়াহিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন- এযুগের ক্ষণজন্মা মহান মনীষী আল্লামা মুফতি শিব্বীর আহমদ মাহবুর রহ. একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তালিম তরবিয়ত (শিক্ষাসচিব) বিভাগের প্রধান ছিলেন। আলেম সমাজের মধ্যে এরকম প্রাজ্ঞ সম্পন্ন ব্যাক্তিত্বদের জন্ম শতাব্দীতে একজনই জন্মায়। তিনি শুধু ইলমী খেদমতে নিজেকে নিয়োজিত রাখেননি বরং তার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিশেষ গুনে গুনানিত্ব ছিলেন।

‘তিনি বাংলাদেশে প্রথম তৈল, মবিল, পেট্টোল বিহীন মটরযান আবিস্কার করেন। এ যুগের একজন বৈজ্ঞানিক আলেম হিসেবেও সমাদৃত ছিলেন। এছাড়াও তিনি ৯৭ দিনে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেন। তিনি আমলী জিন্দেগীতে আকাবীরদের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে তার সীমাহীন নজির স্থাপন করে গেছেন।’

হাফেজ মুজাম্মিল আহমদের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় পরিশেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে সভার কাজ সম্পন্ন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ