বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

মালয়েশিয়ান পুলিশকে ঘুসের প্রস্তাব দিয়ে ফেঁসে গেলেন দুই বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় করোনা স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে মাস্ক না পরায় একটি শপিংমলে পুলিশের হাতে আটক হন মো. জহির নামে এক বাংলাদেশি ও তার সহকর্মী।

তাকে ছাড়াতে এসে তারই এক সহকর্মী পুলিশকে ১৫০ রিংগিত ঘুস প্রস্তাব করেন। পরে পুলিশ দুজনকেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আদালত শুনানি শেষে বুধবার ১০ মার্চ তাদের ২ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

মামলার তথ্য বিবরণীতে জানা যায়, ফার্নিচার কর্মী মো. জহির ও তার বন্ধু ২১ ফ্রেব্রুয়ারি একটি হ্যান্ডফোন রিপেয়ার করতে রাজধানীর পেরাই নামে একটি শপিংমলে যান। সেখানে তারা ফেস মাস্ক থুঁতুনির নিচে পরায় টহল পুলিশ তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘনের দায়ে আটক করে।

পরে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় তাদের নিজেদের ছাড়াতে ওই পুলিশকে ১৫০ রিংগিত ঘুস প্রস্তাব করে। পুলিশ প্রথমে সতর্ক করলেও তারা আবারও একই প্রস্তাব করেন। পরে তাদের আদালতে সোপর্দ করলে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৭ ধারার উপধারা (খ) অনুযায়ী গতকাল শুনানি শেষে বিচারক আজহারী আহমেদ হামিদ এ দণ্ড প্রদান করেন। রায়ে বলা হয়- এ আইনে দুর্নীতির দায়ে সর্বোচ্চ ২০ বছর ও ১০ হাজার রিংগিত জরিমানার বিধান রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রবাসীরা বলেন, দেশটির পুলিশ ঘুষ গ্রহণের বিষয়টি নতুন কোনো ইস্যু নয়। কিছু দিন আগেও তারা বৈধ-অবৈধ অভিবাসীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে আর্থিক সুবিধা নিতেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পুলিশকে ঘুস প্রস্তাবে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসীদের জেল-জরিমানা করা হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ