বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

যে কারণে খ্রিষ্টধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের নাম যে আগে ইউসুফ ইয়োহানা ছিল তা সবারই জানা। ৩১ বছর বয়সে ধর্মান্তরিত হয়ে নাম বদলে নিজের নাম মোহাম্মদ ইউসুফ রাখেন। স্ত্রী তানিয়ার নাম বদলে রাখেন ফাতিমা।

২০০৫ সালের জুনে খ্রিষ্টধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে আসেন ইউসুফ। আর ধর্মান্তরিতের বিষয়ে কেউ তাকে চাপ প্রয়োগ করেনি বলে জানিয়েছেন এই সাবেক পাক অধিনায়ক। ইসলামের মহিমায় আকৃষ্ট হয়েই তিনি এ ধর্মে দীক্ষিত হয়েছেন।

সম্প্রতি উইজডেনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মান্তরিত হওয়ার গল্প শুনিয়েছেন মোহাম্মদ ইউসুফ। যেখানে তিনি বর্ণনা করেছেন, কীভাবে আর কাকে দেখে অনুপ্রাণিত হয়ে ইসলামধর্ম গ্রহণ করেছেন তিনি।

মূলত ইউসুফের ইসলামধর্ম গ্রহণের পেছনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন পাক দলের এক সময়ের সেরা ওপেনার ও ইউসুফের সতীর্থ সাঈদ আনোয়ার।

এ বিষয়ে ইউসুফ বলেছেন, ‘ইসলাম গ্রহণের ক্ষেত্রে কেউ আমাকে জোরজবরদস্তি করেনি। এখানে সত্যটা হলো, আমি সাঈদ আনোয়ারের খুব ঘনিষ্ঠ বন্ধু। ক্যারিয়ারের শুরু থেকেই মাঠ এবং মাঠের বাইরে আমাদের দারুণ বন্ধুত্ব ছিল। কিশোর বয়স থেকেই আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আমি সাঈদের সঙ্গে এত সময় কাটিয়েছি যে, ওর বাবা-মা আমাকে তাদেরই ছেলে মনে করে।’

মোহাম্মদ ইউসুফ বলতে থাকেন, ‘আমি যখন ওদের বাড়িতে যেতাম, দেখতে পেতাম তারা কী সুন্দর শান্তিপূর্ণ এবং শৃঙ্খলার মধ্যে জীবন কাটাচ্ছে। এটা আমাকে সত্যিই ভাবিয়েছে। অবাক করেছে। অনুপ্রাণিত করেছে। বিষয়টি এমন নয় যে, ধর্মপ্রাণ হওয়ার পর সাঈদ আনোয়ার এমন চরিত্রের। তার আগে থেকেই আমি ওকে দেখছি। তাদের পরিবার চমৎকার ও শান্তিপূর্ণ। এরপর ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাঈদের মেয়ে মারা যায়। সাঈদ আনোয়ার পুরোপুরি ধর্মের প্রতি ঝুঁকে পড়ে। বিষয়টি আমাকে আরো আবেগী করে তোলে। এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল। বলতে গেলে এটাই আমার ইসলামের পথে আসার প্রধাণ কারণ।’

মোহাম্মদ ইউসুফ দাবি করেন, ইসলাম গ্রহণের পর পরই তার খেলার ধার আরো বেড়ে যায়। ২০০৫ সালে ধর্মান্তরিত হওয়ার পরের মৌসুমে টেস্টে বিশ্বরেকর্ড গড়েন। হ্যাট্রিক সেঞ্চুরি হাঁকান। একবছরে সর্বোচ্চ ১৭৮৮ রান করে কিংবদন্তি ক্যারিবীয় ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডসের রেকর্ডটি ভাঙেন।

উইজডেনকে সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ‘২à§