শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করলো এক শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার লালমোহন উপজেলার গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির মো. মিলন নামের এক ছাত্র ইংরেজি রিডিং পড়তে না পাড়ায় বেধরক মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার (১০ মার্চ) বেলা ১১ টায় বিদ্যালয় চলাকালীন সময়ে শ্রেণি কক্ষের ভিতর ওই শিক্ষক ভূক্তভোগী ছাত্রকে এ মারধর করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সচেতন মহল মিলনকে মারধর করা চিহ্নসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ক্ষোভ প্রকাশ ও অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে বিচারের দাবী করেন।

মিলন পশ্চিম চর উমেদ ইউনিয়নের দফেদার বাড়ির মৃত রুবেলের ছেলে। তবে তার বাবার মৃত্যুর পরে মিলনের মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় সে নানা বাড়িতে থেকে লেখাপড়া করছে।

ঘটনার বিষয়ে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুউল্লাহ বলেন, সরকারের পক্ষ থেকে শ্রেণি কক্ষে বেত নেয়া বন্ধে ঘোষণা দেয়ার পর, আমি সকল শিক্ষককে বিষয়টি অবহিত করেছি। তবুও শিক্ষক শাহজাহান শ্রেণি কক্ষে বিভিন্ন সময় বেত নিয়ে প্রবেশ করছে। বুধবারের ঘটনাটি আমি শুনেছি। ওই ছাত্রের অভিভাবক যদি কোনো আইনগত ব্যবস্থা নেয়, তাহলে আমি তার পরিবারকে সহযোগিতা করবো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ