শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

২৬ মণ জাটকা জব্দ করে বিভিন্ন মাদরাসায় বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জের লৌহজেংয়ে ২৬ মণ ১০ কেজি জাটকা জব্দ করেছে মৎস্য অফিস।

আজ রোববার (১৪ মার্চ) উপজেলার পদ্মা নদী সংলগ্ন কবুতরখোলা চরে অভিযান চালিয়ে স্পিডবোট থেকে এসব জাটকা জব্দ করা হয়

এ সময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ ও আকরাম ঢালী নামের একজনে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্পিডবোটে থাকা ৭টি গ্যালনে ১৫০ কেজি করে মোট ১ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিকে জরিমানা ও জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ