মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফরিদপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এসময় আহত হন শিশুসহ ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ