মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

হেফাজতের বিরুদ্ধে করা মামলায় গ্রেফতার ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জে ওসির ওপর হামলার অভিযোগ এনে আহত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মধুপুরের পীর আল্লামা আবদুল হামিদের দুই ছেলেসহ ৫১৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৮জনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার উপ-পরিদর্শক রিমন হোসাইন এই মামলাটি দায়ের করেছেন সিরাজদিখান থানায়।

২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের ওসি এস এম জালাল উদ্দিনের ওপর হামলার অবিযোগ এনে হেফাজতের নায়েবে আমির ও মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদের দুই ছেলে ওবায়দুল্লাহ কাশেমী (৪০) ও আব্দুল্লাহসহ (৩৫) ১৫ নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সরকারি কাজে বাধা, জখম ও অগ্নিসংযোগ করার অপরাধে বিশেষ আইনে মামলাটি দায়ের করা হয়।

সিরাজদিখান থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: কামরুজ্জমান জানান, ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের এই মামলায় আসামি করা হয়েছে এবং তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ