মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কারাগারের ভেতরে মাদক-গাঁজার প্যাকেটসহ কারারক্ষী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদকসহ এক কারারক্ষীকে ডিউটিতে প্রবেশ করার মুহূর্তে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত কারারক্ষী রোমান ভূঁইয়া (২৪) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহাজাহান ভূঁইয়া ও রহিমা বেগমের ছেলে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ এ কথা নিশ্চিত করেছেন।

কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেলার মো.আসাদুর রহমান জানান, বুধবার ভোর ৫টা ৫৮ মিনিটে সিফট পরিবর্তনের সময় ডিউটিতে আসে কারারক্ষী রোমান ভূঁইয়া। তার কারারক্ষী নং ২৩৩২২। কারাগারের ভেতরে প্রবেশ করার মুহূর্তে চেক করার সময় তার প্যান্টের ভেতর বিশেষ ব্যবস্থায় পায়ের সাথে লাগানো দুটি মোবাইল ফোন পাওয়া যায়। কারাবিধি অনুযায়ী এটি বিশেষ অপরাধ। পরে সাথে সাথে তাকে আটক করা হয়। আটক করার পর তার রুমে তল্লাশি করলে তার ব্যবহৃত ট্রাঙ্কের ভেতর থেকে ৪ প্যাকেট গাঁজা ও আরও ৫টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৫শ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টাকার বিনিময়ে বন্দীদের কাছে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ বিষয়টি স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স । সে যেই হোক আমাদের নজরে আসলে আমরা অবশ্যই প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিব। সিনিয়র জেল সুপার আরও বলেন, আমি পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবগত করেছি। আর কারাগারের পক্ষ হতে তার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারাগারের সূত্রমতে, কারারক্ষী রোমান ভূঁইয়া ২০১৮ সালের ১ জুলাই কারারক্ষী হিসেবে চাকরিতে যোগদান করেন।

উল্লেখ্য, বর্তমান সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ ২০২০ সালের ২৬ জানুয়ারি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করার মাত্র তিন মাসের মাথায় একই অপরাধে ওই বছরের গত ৬ এপ্রিল তারিকুল ইসলাম শাহিন নামে অপর এক কারারক্ষীকে মাদকসহ কারাগারের অভ্যন্তরে আটক করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ