বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাদের মির্জার পর এবার পদত্যাগের ঘোষণা কোম্পানীগঞ্জের যুবলীগ সাধারণ সম্পাদকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার রাতে তিনি তার ফেইসবুক একাউন্ট থেকে এক স্ট্যাটাসে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোনো ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় এজন্য দলের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। যথাযথ কর্তৃপক্ষকে পদত্যাগপত্র পেশ করব।

এ বিষয়ে তার সাথে যোগাযোগ করলে তিনি স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি, আমি আর রাজনীতি করব না। শনিবার তিনি সকলের সাথে আলাপ করে তার পদত্যাগপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দিবেন বলেও জানান।

এর আগে বুধবার (৩১) মার্চ পৌর মেয়র, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জা তার ফেইসবুক একাউন্টে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ