বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে ২জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (৭ এপ্রিল) নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ছগরিয়াপাড়া গ্রামের মৃত আবুল ফজলের ছেলে ফরহাদ মিয়া (৬০) ও মৃত. দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের জনু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৪৫)। এ সময় অভিযুক্ত মাদকসেবী একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলীকে (২৪) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ফরহাদ মিয়া ও আলী আকবর ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় একই এলাকার চিহ্নিত মাদকসেবী ইউনুস আলী ওই জমিতে গিয়ে ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করতে থাকে। তাদের ডাক চিৎকারে পাশে থাকা সেচপাম্প চালক সেন্টু মিয়া তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত সেন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে এলাকাবাসী অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ