মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনাকালীন টেলিমেডিসিন সেবা চালু করলো ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠিত জাতীয় হেল্প ফোর্স এর উদ্যোগে করোনাকালীন ২৪ ঘন্টা ঘরে বসেই চিকিৎসা বিষয়ক সেবা নেওয়ার জন্য গঠিত হয়েছে টেলিমেডিসিন সেবা। দেশের বিখ্যাত চারজন এমবিবিএস ডাক্তার এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ টেলিমেডিসিন সেবা।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম।

তিনি জানান, করোনাকালীন মানুষ ঘরে বসেই যেনো সুন্দর ও সুষ্ঠুভাবে সঠিক চিকিৎসা নিতে পারে সে লক্ষে আমরা গঠন করেছি আমাদের এই টেলিমেডিসিন সেবা। এর আগে জাতীয় হেল্প ফোর্স এর উদ্যোগে আমরা চালু করেছিলাম এম্বুলেন্স সেবা। সাধারণ মানুষ থেকে আমরা এসকল সেবার কারণে বেশ ভাল সাড়া পাচ্ছি ও মানুষের উপকার করতে পেরে আনন্দ বোধ করছি। এজন্য আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এদিকে টেলিমেডিসিন সেবা বিশেষজ্ঞ ও টিমের চিফ ইন-চার্জ হিসেবে রয়েছেন ‘ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইসমাইল আজহারী (এমবিবিএস)।

May be an image of text

টিমের সহকারী ডাক্তার হিসেবে আছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আরেকজন চিকিৎসক ডাক্তার মেহেদি হাসান (এমবিবিএস)। মহাখালির কলেরা হাসপাতালের আইসিডিডিআরবি প্রজেক্ট রিচার্জ ফিজিশিয়ান ডাক্তার রাশীদ মুজাহিদ (এমবিবিএস)। রাজধানীর ধানমন্ডির গ্রীণভিউ হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার মো. মনজুরুল আহসান (এমবিবিএস)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ