বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজ শেষে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিটে মক্কা থেকে মদিনা বিরতিহীন ট্রেনযাত্রা উপজেলা পর্যায়ের প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ জমিয়তের মানিকনগর মাদরাসার মুহতামিম আইসিইউতে, দোয়া কামনা স্ট্রোকের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধে যা জানা জরুরি  জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন দুই সহস্রাধিক হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত

দুর্দশা লাঘবে কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না। করোনাকালে দরিদ্রদের জন্য অর্থ ব্যবহার করতে হবে।

শনিবার দুপুর ১২টার দিকে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ‘করোনা মহামারীতে সৃষ্ট পরিস্থিতিতে হকার, শ্রমিক ও বেকার সাংবাদিকদের খাদ্য সহায়তা কর্মসূচি’ র উদ্বোধন করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচিকে সফল করতে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই করোনায় মানুষের দুর্দশা লাঘবে প্রথম ধাপ হলো কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসা। আড়াই কোটি দুস্থ পরিবারের জন্য এক মাসের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে।

এ সময় সরকারকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না। বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সঞ্চিত টাকা দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।’

প্রশাসনকে ব্যবহার করে কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পাঠিয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।

দেরিতে হলেও দেশে টিকা তৈরির উদ্যোগ গ্রহণ করায় এ সময় সরকারকে ধন্যবাদ জানান ডা: জাফরুল্লাহ। একইসাথে তিনি অনুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে দেশে ফিরিয়ে এনে করোনার টিকা তৈরিতে কাজে লাগানোর জন্য সরকারকে অনুরোধ করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, করোনা মহামারীতে সৃষ্ট পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র ২০২০ সালের ন্যায় পুনরায় অসহায়, দরিদ্র, কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেছে। সীমিত সামর্থের মধ্যে প্রথমপর্যায়ে ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের বাঁশখালীর ৬০০ পরিবারের জন্য এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এসব সহায়তা দেয়ার তালিকায় রয়েছে হকার, শ্রমিক, অসহায় মানুষ ও কর্মহীন সাংবাদিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ