বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন ‘মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি’ পানি কমলেও কমেনি তিস্তা পাড়ের মানুষের ভাঙনের আতঙ্ক হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত

মাদারীপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫, আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কালকিনি উপজেলা লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে ফজলুল হক বেপারী তার কর্মী-সমর্থকদের নিয়ে লক্ষীপুর বাজারে হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে গেন্দু কাজীর লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজার ও পাশের অর্ধশত দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১৫ জন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

কালকিনির খাসেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ