বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজ শেষে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিটে মক্কা থেকে মদিনা বিরতিহীন ট্রেনযাত্রা উপজেলা পর্যায়ের প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ জমিয়তের মানিকনগর মাদরাসার মুহতামিম আইসিইউতে, দোয়া কামনা স্ট্রোকের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধে যা জানা জরুরি  জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন দুই সহস্রাধিক হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুন লেগেছে। এক ঘণ্টা ধরে আগুন জ্বললে্ও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে।

পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে পারছে না সেই সাথে পানির সল্পতা রয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কি কারণে আগুন লাগল তা তদন্ত করছে বনবিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ