মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

অক্সিজেন সংকট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে রোগীদের করুণ মৃত্যুও ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে সৌদি আরব।

রোববার (২৫ এপ্রিল) রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাতে সৌদি গেজেট জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবেলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।

সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ