মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল সোমবার থেকে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

রোববার (২৫ এপ্রিল) সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

রোববার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, আর কোনো বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকেই এ সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, দেশে ভারতের ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা এমন কোনো নিশ্চিত খবর আমাদের কাছে নেই। তবে দেশে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়ার কথা গণমাধ্যমেই জেনেছি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ৭৬০ জনের প্রাণ কেড়ে নিল সর্বনাশা করোনা ভাইরাস। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে এ তথ্য জানিয়েছে।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেয়ায় দিল্লিতে লকডাউন চলছে। আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ