বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

স্বাস্থ্যবিধি মানতে ব্যবসায়ীদের আহ্বান আরএমপি কমিশনারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ প্রতিরোধে শপিংমল ও দোকানপাটসহ সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মুহা. আবু কালাম সিদ্দিক ।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে ব্যবসায়ীদের নিয়ে সভা করেন আরএমপি কমিশনার।

সভায় করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, কেনাকাটার ক্ষেত্রে দোকানদার এবং ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে হবে। মার্কেটের প্রবেশদ্বারে স্বেচ্ছাসেবক রেখে স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মাস্ক ছাড়া কোনো ক্রেতা আসলে তাকে মাস্ক প্রদান করতে হবে।

প্রত্যেক দোকান মালিককে নো মাস্ক নো সার্ভিস নীতি অনুসরণ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। মার্কেট বা শপিংমলের সার্বিক নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ পুলিশ কমিশনার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ