রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

শ্রমিকদের বেতন ও বোনাস সময়মত পরিশোধ করুন: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মে দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেনীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (৩০ এপ্রিল) মে দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, মহান মে দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। মে দিবস শ্রমিক শ্রেনীর ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়।

তিনি আরও জানান, করোনা ভাইরাস মোকাবেলা এখন সারা বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিবছর আমরা নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত করি। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। তাই কোন আয়োজন ছাড়াই ঘরে বসে এ দিনটি পালন করতে হবে। মহামারি করোনাকালে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি সবাই সদয় থাকুন। রমজান এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মত পরিশোধ করুন।

এই খারাপ সময় বেশি দিন থাকবে না। প্রকৃতি আবারো স্বাভাবিক হবে, নিরাপদ হবে আমাদের প্রিয় পৃথিবী। যে কোন পরিস্থিতিতে আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। ন্যায্য দাবী আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ