মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তালীম তরবিয়ত ও তাযকিয়ার সমন্বয়ে পরিচালিত হয় মারকাযুস সুন্নাহ মাতুয়াইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মারকাযুস সুন্নাহ (মাদরাসা) ঢাকা। রাজধানীর মাতুয়াইল এলাকায় অবস্থিত একটি আদর্শ তিনি শিক্ষাপ্রতিষ্ঠান। সম্পূর্ণ সিসি ক্যামেরায় পরিবেষ্টিত ও উন্নত আবাসন সমৃদ্ধ এ প্রতিষ্ঠানের আদর্শ মক্তব বিভাগ, হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ (ইবতিদায়ী থেকে মেশকাত পর্যন্ত)। ছুবাহী (ভোরের) মক্তব বিভাগ ও বয়স্ক শিক্ষা বিভাগ নামে আলাদা আলাদা বিভাগ রয়েছে। বিভাগগুলোতে পাঠদান করা হয় আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতিতে।

দেশের হক্কানি ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের বিশেষ নেগরান ও তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদরাসাটি। এছাড়াও কওমি মাদরাসার মূল পাঠ্যসূচীর সাথে বাংলা, গণিত, ইংরেজি, গ্রামার, ভূগোল ইত্যাদি পাঠদান করা হয়। প্রতি ক্লাসে কোটাভিত্তিক স্বল্প পরিসরে ছাত্র ভর্তি ও সর্বক্ষণিক জিম্মাদার ওস্তাদের নেগরানীতে ক্লাসের সবক ক্লাসেই আদায় করা হয়।

প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো, এখানে আরবি, উর্দু ও বাংলা-ইংরেজির সুন্দর হস্তাক্ষর হাতে-কলমে গুরুত্বের সাথে উস্তাদগণের তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটিতে ছাত্রদের তালিমের পাশাপাশি রয়েছে তারবিয়াত ও তাযকিয়ার মেহনত। একজন শিক্ষার্থী তালিমের পাশাপাশি যদি তারবিয়াত বা তাযকিয়ার মেহনতের উপযুক্ত স্থান লাভ করতে পারে তাহলে সে সত্ত্বিকারের তালিবুল ইলম হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে।’

মারকাযুস সুন্নাহ মাদরাসায় সপ্তাহে একদিন তারবিয়াত ও তাজকিয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। এ মাদরাসার মুরুব্বী, দারুর রাশাদ মাদরাসার শায়খুল হাদিস ও বহু গ্রন্থের লেখক মাওলানা হাবিবুর রহমান প্রতি সপ্তাহের শনিবার ইসলাহী মজলিস এর মাধ্যমে তারবিয়াত তাযকিয়ার উপর ছাত্রদের বিশেষ সবক দিয়ে থাকেন।

মাওলানা হাবিবুর রহমান পাকিস্তানের বিখ্যাত দাঈ মাওলানা হাকীম আখতার এর বিশিষ্ট খলিফা ও জনপ্রিয় ইসলামী প্রকাশনী আল কাউসার প্রকাশনীর সত্ত্বাধিকারী।

প্রতিষ্ঠানটিতে স্বল্প সময়ে আন্তর্জাতিক মানের হিফজ সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। উৎকৃষ্ট আবাসন ও রুটিনমাফিক উন্নতমানের খাবার পরিবেশনসহ উন্নত আবাসন ব্যবস্থা প্রতিষ্ঠানের অন্যতম বিশেষ বৈশিষ্ট।

মাদরাসার মাদানি নিসাব ও দরসে নিজামীর পাঠদান একসাথে সম্পন্ন করা হয়। ছাত্রদের প্রতিভা বিকাশের লক্ষ্à¦