বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

স্বপ্নের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া গড়তে চাই: মাহতাব হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা প্রতিবেদক

করোনা মহামারীতে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মাহতাব হোসেন। তার প্রতিষ্ঠিত সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ (১ মে, শনিবার) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর, তানদুলা ও শশীদল ইউনিয়নে ২০০০ পরিবারের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ করা হয়।উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, সেমাই, চিনি, পেয়াজ, তেল, ডাল ও আলু।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় মাহতাব বলেন- ঈদ মানে আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে এক মাসের সিয়াম শেষে খুশির বার্তা নিয়ে প্রতি বছর ঈদ আসে আমাদের মাঝে। কিন্তু আপনারা জানেন করোনা মহামারিতে বিশ্ব আজ স্থমিত। মানুষের স্বাভাবিক জীবন ব্যহত। এমত অবস্থায় আমি সবাইকে আহ্বান জানাব, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমরা সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছরই মানুষের জন্য কাজ করি। মানুষের জন্য কাজ করার মধ্যে আনন্দ আছে, মনে তৃপ্তি আছে। শুধু নিজে ভাল থাকলে, ভাল খেলে হবে না। সবার কথা ভাবতে হবে। আর করোনা মহামারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে। বাসযোগ্য পৃথিবীতে এক সঙ্গে থাকা ও লড়াই করা ছাড়া আমাদের আর কোন গন্তব্য নেই। সুতরাং মিলেমিশে থেকে সহায়তার মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

[caption id="" align="aligncenter" width="638"]No description available. অসহায় ও দুস্থদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মাহতাব হোসেন।[/caption]

তিনি আরও বলেন- আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সামগ্রিকভাবে সফলতার সঙ্গে করোনাকে মোকাবেলা করছে। কিন্তু একটা কথা মনে রাখবেন- তাই বলে আমাদের আত্মতৃপ্তির সুযোগ নেই। সচেতন থেকে সীমিত পরিসরের মধ্য দিয়েই জীবন জীবিকার সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহর রহমতে আমি যদি নির্বাচন করার সুযোগ পাই, তাহলে মিলেমিশে থেকেই হাতে হাত রেখে স্বপ্নের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চাই। আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। দোয়া করবেন প্রয়াত নেতা আবদুল মতিন খসরু ভাইয়ের জন্য। আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাবেক চেয়ারম্যান, মনিরুল হক সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান রাশিদুল হক ভূইয়া বাবু, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তানদুলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুস্তফা আলী শাহীন, আওয়ামী লীগের স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ