রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭৯ জনে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৯ জনের দেহে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে।

রোববার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন।

এর আগে শনিবার (১ মে) দেশে করোনায় ৬০ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৪৫২ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৫৫১ জন এবং নতুন করে ৭ লাখ ৮৯ হাজার ১৬৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৫ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৭৫৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭ লাখ ২৫ হাজার ৫৫০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ