শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মসজিদে আকসায় সাহরী ও ইফতার প্রবেশ করতে দিচ্ছেনা ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর

ইসলামের প্রথম কিবলা মসজিদে আকসায় ইফতার ও সাহরীর খাবার প্রবেশ করতে দিচ্ছেনা দখলদার ইসরায়েলি সেনারা। অধিকৃত জেরুসালেম ও ফিলিস্তিনের পশ্চিম তীরসহ বিভিন্ন অঞ্চল থেকে এতেকাফের উদ্দেশে আসা রোজাদারদেরও মসজিদে আকসায় প্রবেশ করতে বাধা দিচ্ছে তারা।

গতকাল শনিবার (১ মে) আলকুদস সিটি ও আলকুদস টুডের বিবৃতিতে জানা যায়, ইসরায়েলি সেনারা মসজিদে আকসায় আগমনকারীদের মারধর করে ফিরিয়ে দিচ্ছে, অনেককে আবার গৃহবন্দি করে রাখছে। আর্থিক জরিমানাসহ অসংখ্য ফিলিস্তিনির ঘরও ভেঙ্গে দিয়েছে।

দখলদার বাহিনী ও অবৈধভাবে বসতিস্থাপনকারী চরমপন্থী ইহুদীরা মসজিদে আকসায় অবস্থানরত মুসল্লি ও মসজিদে আকসায় আগমনকারীদের উপর বিভিন্ন সময় হামলাও চালাচ্ছে। এদিকে মসজিদে মুসুল্লিদের আগমন প্রতিরোধ করার জন্য আল আকসার গেটগুলো বেরিকেড দিয়ে বন্ধ করে রেখেছে।

চলমান নৃসংশতা ও সহিংসতাকে উপেক্ষা করে অনেক মানুষের উপস্থিতি মসজিদে আকসায় লক্ষ করা যাচ্ছে। অনেকে গোপনে ইফতার ও সাহরীর জন্য হালকা খাবার নিয়ে মসজিদে আকসায় প্রবেশ করছে। সতঃস্ফুর্তভাবে সবাই কিয়ামুল লাইল ও সালাতে তারাবি আদায় করছে। তথ্যানুসারে ৬০ হাজারেরও বেশি মুসল্লি মসজিদে আকসায় অবস্থান করছে।

এদিকে রোজাদারদের কেন্দ্র করে মসজিদে আকসার আশেপাশে সাহরী ও ইফতারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা দোকান বসিয়েছে। কিন্ত দখলদার বাহিনী তাদের উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় দোকানের উপরও হানা দিচ্ছে, এবং মাত্রাতিরিক্ত ট্যাক্সসহ আর্থিক জরিমানাও অনেকের উপর চাপিয়ে দিচ্ছে বলে আলকুদস জানিয়েছে। সূত্র: আলকুদস সিটি ও আলকুদস টুডে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ