বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, সিসিইউতে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্বাসকষ্টের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (৩ মে) বিকালে চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে। একজন চিকিৎসক জানিয়েছেন, শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে সিসিইউতে নেওয়া হয়। পৌনে পাঁচটার দিকে তার কার্ডিও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে তাঁকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেওয়া হলে ১১ এপ্রিল খালেদা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেওয়ার পর আবারও ফল পজিটিভ আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ