বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

তিন মামলায় মুফতি হারুন ইজহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থানার তিন মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারের তিন দিন করে নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে হাটহাজারী থানার আরও দুই মামলায় মুফতি হারুন ইজাহারকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

গত বুধবার রাতে নগরের লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে র‍্যাব অভিযোগ তুলেন, তিনি হাটহাজারীর সহিংসতার ঘটনার ‘মদদদাতা’।

আদালত সূত্র জানা যায়, হেফাজতে ইসলামের আগের কমিটির যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহীর গত বছরের সেপ্টেম্বরে করা মারধরের মামলা, থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের করা দুই মামলাসহ তিন মামলায় মুফতি হারুন ইজহারকে জিজ্ঞাসাবাদ করতে হাটহাজারী থানার পুলিশ গত বৃহস্পতিবার সাত দিন করে রিমান্ডের আবেদন করে। আদালত সোমবার শুনানির দিন ধার্য রাখেন।

এদিকে হারুন ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ঘটনায় জড়িত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে মুফতি হারুন ইজাহারকে এসব মামলায় জড়ানো হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। থাকেন শহরের লালখান বাজারে। মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাই রিমান্ড বাতিল ও নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। একই সঙ্গে জামিনের আবেদন করা হয়। আদালত সব আবেদন নাকচ করে দেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ