বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

দুর্গাপুরে অটো চাপায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির: নেত্রকোণার দুর্গাপুরে আহমদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেলে কাপাসাটিয়া-কুমুদগঞ্জ আঞ্চলিক সড়কের বিরিশিরি ইউনিয়নের বারইকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আহমদ মিয়া ওই ইউনিয়নের বারইকান্দি গ্রামের মৃত নজর আলী ছেলে। দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে ব্যাপারী চালিত অটো ও চালক মুহা. মঞ্জুরুল হক কে আটক করেছে। সে কাকৈরগড়া ইউনিয়নের মৃত তালেব হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার বেলা চারটার দিকে ব্যাটারী চালিত অটোতে বেশ কয়েকজন যাত্রী নিয়ে বারইকান্দি জামে মসজিদের পূর্ব দিকে নামিয়ে দেয়। পরে অটো গাড়িটিকে পিঁছনে নিয়ে ঘুরাতে গেলে রাস্তা সংলগ্ন বাড়ির পাশে আহমদ মিয়া চেয়ারে বসে জাল বুনতে থাকার সময়ে অটো গাড়ির নিচে চাপা পড়ে। এতে তার নাক-মুখ দিয়ে প্রচুর রক্ত প্রবাহিত হয়। ঘটনাস্থলেই আহমদ মিয়া মারা যান বলে জানান নিহতের আত্মীয় ও প্রাক্তন ইউপি সদস্য আবু জাফর। স্থানীয়রা অটো চালক মঞ্জুরুল হককে আটক করে পুলিশে খবর দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। ব্যাটারী চালিত অটোটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ