বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

পদ্মায় বালুবাহী বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, ২৫ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন।

সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ীঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ীঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ২৫ জনের লাশ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিন শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত স্পিডবোটে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। তবে স্পিডবোটটি মাঝারি ধরনের। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ