বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের কাজ করার সুযোগ দিন: ইসলামী শ্রমিক আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা ঘরে বসে থেকে সঞ্চয়কৃত অর্থ খরচের পরে নিরুপায় হয়ে পানি দিয়ে সেহরী খাওয়ার সংবাদে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির এ ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের কারণে দেশের নিন্ম আয়ের মানুষ নিজের সঞ্চয়কৃত অর্থ ঘরে বসে থেকে খরচ করে এখন কোন রকম কুল কিনারা না পেয়ে পানি দিয়ে সেহরী খাচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়। বাংলাদেশের মতো নিন্ম আয়ের মানুষকে এভাবে লকডাউনে রেখে সঙ্কটে ফেলে আসলে কতটুকু করোনা থেকে মুক্ত হওয়া যাবে তা ভেবে দেখা দরকার।

তিনি বলেন, নিন্ম আয়ের কর্মহীন হওয়াদের জনপ্রতি ৫০০০ টাকা সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া সম্ভব না হলে স্বাস্থ্য বিধি মেনে লকডাউনে মানুষ যাতে নিজ নিজ পেশায় নিয়োজিত হতে পারে সে সুযোগ করে দিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ