রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ।

মঙ্গলবার (৪ মে) গণমাধ‌্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা ব‌লেন।

তি‌নি বলেন, মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলাসহ প্রতিটি সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। সব হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে। বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে।

জিএম কা‌দের বলেন, মহামারি করোনাকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ