বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

বগুড়ায় কওমি মাদরাসার এক প্রিন্সিপালকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় দিনদুপুরে মহাসড়কে মাওলানা মোজাফ্ফর হোসেনকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা মোজাফ্ফর হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মোজাফ্ফর হোসেন একটি সিএনজিচালিত অটোটেম্পোযোগে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার বুকের বাঁ পাশে একটি গুলির চিহ্ন রয়েছে বলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়।

এদিকে সুকাশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মাওলানা মোজাফ্ফর হোসেন স্থানীয় একটি কওমি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন।

শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, নিহত মোজাফ্ফর হোসেনের সাথে থাকা যাত্রী একজন নারী ও পুরুষ প্রকাশ্যে গুলি করতে দেখেছেন। ঘটনার কারণ উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ