বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

সৌদিতে বন্ধ করে দেওয়া হচ্ছে তুরস্কের ৮ শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বন্ধ করে দেওয়া হচ্ছে তুরস্কের আট শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি শিক্ষাবর্ষ শেষ করার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে। এ খবরটি এমন একসময়ে প্রকাশ পেল, যখন সৌদির সঙ্গে তিক্ত সম্পর্ক দূর করতে প্রচেষ্টা চালাচ্ছিল আঙ্কারা। খবর আনাদোলুর।

এরই মধ্যে তুরস্কের শিক্ষামন্ত্রীকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে সৌদি সরকার। তুরস্কের ওই স্কুলগুলোতে কমপক্ষে দুই হাজার ২৫৬ শিক্ষার্থী পড়াশোনা করত। তবে এ ব্যাপারে তুরস্কের সরকার কোনো মন্তব্য করেনি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সৌদিতে তুরস্কের ২৬ স্কুল রয়েছে। এর মধ্যে আটটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ২০১৮ সালে সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর থেকে এ দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়।

সম্প্রতি তুরস্ক মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত ও মিসরের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে স্কুল বন্ধের ঘোষণা সৌদি-তুরস্ক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ