রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে আজ শনিবার সিদ্ধান্ত দেবে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। খালেদা জিয়ার বিদেশে যাওয়া-না যাওয়ার বিষয়ে আজই সিদ্ধান্ত দেয়া হবে।

এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে গত বুধবার (৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দিবেন।

বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে বিএনপি।

বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বাড়িয়ে বিদেশে যেতে দেয়া উচিৎ এবং এখানে আইনগত কোনো বাধা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ