বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শবে কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব

আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআনে বলেন, শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সূরা কদর, আয়াত: ০৩

লায়লাতুল কদরের অর্থঃ কদরের এক অর্থ মাহাত্ব্য ও সম্মান। কেউ কেউ এস্থলে এ অর্থই নিয়েছেন। এর মাহাত্ব্য ও সম্মানের কারণে তাকে লায়লাতুল কদর বা মহিমান্বিত রাত বলা হয়।

কদরের আরেক অর্থ তাকদীর বা আদেশও হয়ে থাকে। এই রাত্রিতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতার হাতে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিযিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেয়া হয়। এমনকি এবছর কে হজ্ব করবে তাও লিখে দেয়া হয়। (কুরতুবী)

সহীহ বুখারীর এক রেওয়ায়েতে রাসূলুল্লাহ্ সা. বলেন- تحروا ليلة القدر في العشر الاواخر من رمضان অর্থাৎ- রমযানের শেষ দশকে শবে-কদর অন্বেষণ কর। সহীহ মুসলিমের রেওয়ায়েতে আছে- فاطلبوها في الوتر منها অর্থাৎ- শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তালাশ কর। (মাযহারী)

শবে কদরে পড়ার দোয়া - عن عائشة قالت فلت يا رسول الله أرأيت ان علمت اي ليلة ليلة القدر ما اقول فيها قال قولي اللهم انك عفو تحب العفو فاعف عني- (رواه احمد والترمذي)

হযরত আয়েশা রাযি. হতে বর্ণিত। তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল! যদি আমি সত্যিকারভাবে শবে কদর পেয়ে যাই তবে কি দোয়া করবো(?) হযুর সা. বললেন, এই দোয়া পড়িও হে খোদা! তুমি বড় ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাস, কাজেই তুমি আমাকে ক্ষমা করো। (আহমদ, তিরমিযী)

শিক্ষার্থী: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ