রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

স্বাস্থ্যবিধি মেনে শবে কদরের ইবাদত করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (এমপি)। একইসঙ্গে তিনি করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানান।

রোববার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে তিনি বলেন, শবে কদরের এ রাতে আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত অর্জনের এক বিশেষ সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেন বলে ধারণা করা হয়। তাই শবে কদর মুসলিম উম্মাহর কাছে গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি।

করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এ সংক্রমণ থেকে দ্রুত মুক্তি পেতে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।

শবে কদরের গুরুত্ব অনুধাবন করে সবাইকে মানুষের কল্যাণ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ