রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশে টাকায় করোনার উপস্থিতি শনাক্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গবেষকরা বাংলাদেশে ব্যাংক নোট তথা টাকায় মরণঘাতী করোনাভাইরাসের আরএনএ’র উপস্থিতি শনাক্ত করেছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একদল গবেষক এমন দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার যবিপ্রবির প্রশাসনকি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তাদের পরিচালিত গবেষণাপত্রের বরাত দিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ব্যাংক নোট নিয়ে গবেষণা করেন তাদের গবেষক দল। এতে তারা টাকায় করোনাভাইরাসের আরএনএ’র উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন।

যবিপ্রবি উপাচার্য আরো বলেন, তাদের গবেষণায় এটাও দেখা গেছে যে, ব্যাংক নোটে ভাইরাসের এন-জিনের উপস্থিতি ৭২ ঘণ্টা পর্যন্ত এবং ওআরএফ জিনের স্থায়ীত্ব ৮-১০ ঘণ্টা পর্যন্ত থাকে।

গবেষণাপত্রটি ইতোমধ্যেই একটি জার্নালে প্রকাশিত হয়েছে বলেও জানান যবিপ্রবি উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ