মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১২ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ থাকবে। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আজ সোমবার থেকে কোনো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না এই বন্দরটি দিয়ে।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের সিদ্ধান্তে ইমিগ্রেশন (মানুষ পারাপার) আগেই বন্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর ও শব-ই কদর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আজ সোমবার থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত ১২ দিন বন্ধ থাকবে। তবে ২২ মে (শনিবার) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে।

মেহেদী হাসান খান বাবলা বলেন, পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে নিয়মানুযায়ী সরকারি দপ্তরের সব কার্যক্রম চালু থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ