বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

এবার ঢাকায় ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট রীতিমতো তাণ্ডব সৃষ্টি করেছে। নতুন এই ভ্যারিয়েন্টের গ্রাসে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে বেশি। তবে এবার নতুন এই ভ্যারিয়েন্ট মিলেছে ঢাকার ডিএনসিসি হাসপাতালের দুই রোগীর শরীরে।

আজ শুক্রবার (১৪ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারত থেকে আসা দুইজনের মধ্যে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের টেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে। ভারত থেকে যারা আসছেন তাদের আমরা কঠোর নজরদারির মধ্যে রেখেছি।

এ কে এম নাসির বলেন, সময়টা যেহেতু চ্যালেঞ্জিং, তাই প্রতি মুহূর্তেই নিজেদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের সবারই করোনা সম্পর্কে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এ দিকে, শুক্রবার (১৪ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা ভাইরাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৮৪৮ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।

উল্লেখ্য, গত ৮ মে প্রথমবারের মতো বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের খবর জানিয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ