মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

তরমুজ খেয়ে বেরোবি শিক্ষকের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুল ইসলাম (৪৮) মারা গেছেন। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন শিক্ষক আক্তারুল ইসলাম। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার  মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পীরগঞ্জে ভেলাতৈড় জামতলী স্কুল মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় যৈদ্দপীর কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

ওই শিক্ষকের বাবা তৌফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার  তরমুজ খেয়েছিল আক্তারুল ইসলাম। এরপর থেকে তার পেটের সমস্যা দেখা দেয়। তিনি রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে একটু সুস্থ হন। শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতির সময় আবারও অসুস্থতা বোধ করেন আক্তারুল।

তিনি বলেন, পেটের ব্যথা গুরুতর হওয়ার সঙ্গে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া হয়। তার আগে বাড়িতেই মারা যান আক্তারুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে শিক্ষক আক্তারুল ইসলামের মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ